ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে আসামি করার উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সেনাবাহিনীর নবম ডিভিশনের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে একইদিন দুপুরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের অভিযোগে শেখ মামুন খালেদকে এবং জুলাইয়ের গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে এই মামলায় আসামি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। অন্যদিকে, পৃথক একটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ড মঞ্জুর করা হয়।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা এই আবেদনের শুনানি ও পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

আপডেট সময় ১২:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬