ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার
নির্বাচনের বিতর্কিত অতীত থেকে হাজতে

গ্রেফতার কাজী হাবিবুল আউয়াল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

দেশের রাজনৈতিক অঙ্গন যখন একের পর এক নাটকীয় ঘটনার সাক্ষী হচ্ছে, ঠিক তখনই আরেকটি চমক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার রাতে রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। যদিও পুলিশের একাধিক ইউনিটের মধ্যে কে এই গ্রেফতারে যুক্ত ছিল, তা নিয়ে রয়েছে বিভ্রান্তি—ডিবির পক্ষ থেকে দায় স্বীকার করা হয়নি।

কাজী হাবিবুল আউয়ালের নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে। বিতর্কিত সেই নির্বাচনে ভোটের হার, ভোট গণনা, ও তথাকথিত “আমি-ডামি ভোট” শব্দচয়ন—সবকিছুই তার নেতৃত্বাধীন কমিশনকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। বিশেষ করে ভোটগ্রহণের দিন হঠাৎ করে ভোটার উপস্থিতির হার এক ঘণ্টার ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় তৈরি হয় বিশাল প্রশ্নবোধকতা।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলায় তার নাম উঠে আসে। একই মামলায় অভিযুক্ত ছিলেন তার পূর্বসূরি এ কে এম নুরুল হুদা ও তৎকালীন ক্ষমতাসীন নেত্রী শেখ হাসিনা।

ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার পতনের হাওয়ায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন কাজী হাবিবুল আউয়াল। কিন্তু শেষরক্ষা হয়নি—আজ রাতেই তাকে জনসম্মুখে হাজির করে পুলিশ।

এর আগে একইদিন সন্ধ্যায় উত্তরা থেকে গ্রেফতার হন সাবেক সিইসি নুরুল হুদা।

জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

নির্বাচনের বিতর্কিত অতীত থেকে হাজতে

গ্রেফতার কাজী হাবিবুল আউয়াল

আপডেট সময় ০২:৫৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫