ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই

আরও ২ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৯২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ফাইল ফুটেজ

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন।

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে রাজধানী ঢাকায় ও বরিশাল বিভাগে। আক্রান্তের দিক থেকেও শীর্ষে রয়েছে বরিশাল, যেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১২৬ জন। ঢাকায় নতুন আক্রান্ত ৮৬ জন এবং অন্যান্য বিভাগে ৩০৬ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত (১ জানুয়ারি থেকে ২৩ জুন) দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৫০ জনে। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে, যাদের মধ্যে নারী ও পুরুষের হার সমান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতিকে উদ্বেগজনক বলেই মনে করছেন। নাগরিকদের প্রতি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজ নিজ বাসা ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই

আরও ২ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৯২

আপডেট সময় ১০:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫