ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

বুধবার (১৬ জুলাই) দুপুর ২টায় রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

বক্তারা বলেন, ‘তারেক রহমান দেশপ্রেমিক ও গণতন্ত্রের প্রতীক। তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে বর্তমান সরকার পরিকল্পিতভাবে মিথ্যাচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। তবে এই ষড়যন্ত্রে জনগণের সমর্থন নেই।’

বক্তব্যে নেতৃবৃন্দ তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের দাবি জানান এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালী থানা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে এক শান্তিপূর্ণ মিছিল নিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০২:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫