ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র পতাকা

গোপালগঞ্জে উত্তেজিত জনগণকে দমন করার নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ ও সাধারণ মানুষের হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনার পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।

১৬ জুলাই প্রকাশিত বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি বলেছে, একটি বিশেষ রাজনৈতিক দল রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করে গোপালগঞ্জে উসকানিমূলক কর্মসূচি পালন করে, যা স্থানীয় জনগণের ক্ষোভের সৃষ্টি করে। বিশেষ করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্যে গোপালগঞ্জবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে।

দলটি আরও জানায়, প্রশাসন আগাম তথ্য থাকা সত্ত্বেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়নি এবং একটি দলের স্বার্থরক্ষা করতে গিয়ে জনতার আবেগ বুঝতে ব্যর্থ হয়, যার ফলে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয় যে, এই ঘটনার পেছনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনপূর্ব উত্তেজনা তৈরি করে রাজনৈতিক অস্থিরতা জিইয়ে রাখার চেষ্টা থাকতে পারে, যা জাতীয় স্বার্থবিরোধী।

নেতৃবৃন্দ বলেন, গোপালগঞ্জের ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সামগ্রিকভাবে দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং বিরোধী কণ্ঠ রোধের ধারাবাহিক প্রবণতার অংশ।

তারা বলেন, ‘আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক, কোনো পরিবার আর রক্তমাখা নিথর দেহ ঘরে নিয়ে ফিরে যাক। রাষ্ট্র যদি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে সেটি তার নৈতিক বৈধতাও হারায়।’

ওয়ার্কার্স পার্টি দ্রুত বিচারবিভাগীয় তদন্তের দাবি জানায়, যাতে প্রকৃত অপরাধীরা চিহ্নিত ও শাস্তির আওতায় আসে। একই সঙ্গে তারা আহত ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের আহ্বান জানায়।

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

আপডেট সময় ০৫:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫