ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, যুবক নিহত

রাজধানীর মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সিয়াম (২০)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মগবাজারের মুক্তিযোদ্ধা গলির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাতের দিকে হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে একটি শক্তিশালী বোমা নিচে ছুড়ে মারা হয়। বোমাটি সরাসরি এক যুবকের মাথায় আঘাত করে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোমা নিক্ষেপের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।

নিহত সিয়ামের বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান, তার ছেলে একটি মোটরপার্টসের দোকানে কাজ করত। কাজ শেষে হেঁটে বাড়ি ফেরার সময় বা আশপাশে অবস্থানকালে ওপর থেকে নিক্ষিপ্ত বোমাটি তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। একই সঙ্গে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে আলামত সংগ্রহ ও নিরাপত্তা তল্লাশি চালায়।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে জানান, “ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া বোমাটি সরাসরি ভিকটিমের মাথায় লাগে। এতে তিনি সঙ্গে সঙ্গেই মারা যান। এটি একটি নাশকতামূলক ঘটনা। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এমন হামলা চালানো হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি।”

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

এই ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হঠাৎ এমন বোমা হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নতুন কথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, যুবক নিহত

আপডেট সময় ১০:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫