ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান, আবেগে ভাসল বিমানবন্দর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেছেন। দীর্ঘ সময় পর স্বদেশে ফিরে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিমানবন্দরেই তাকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এই দৃশ্য ঘিরে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্বাগত গ্রহণের পর উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর বিমানবন্দরের বাইরে অবস্থিত ফুল বাগানে গিয়ে তিনি জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন। মাটির স্পর্শ নেওয়ার সেই মুহূর্তে উপস্থিত নেতা-কর্মীদের অনেককে আবেগে আপ্লুত হতে দেখা যায়।

তারেক রহমানের এই প্রতীকী আচরণকে ঘিরে বিমানবন্দর এলাকায় মুহূর্তেই আবেগ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান, আবেগে ভাসল বিমানবন্দর

আপডেট সময় ০২:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫