ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হন। পরে বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে তিনি তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-১৭ আসনটি রাজধানীর গুলশান, বনানী ও বারিধারাসহ একাধিক অভিজাত এলাকা নিয়ে গঠিত। নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক পর্যায়ে এ আসনে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ প্রার্থী হতে পারেন, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলছিল। উল্লেখ্য, ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি যে তিনটি আসন প্রাথমিকভাবে খালি রেখেছিল, ঢাকা-১৭ ছিল তার অন্যতম।

বিএনপি সূত্রে জানা গেছে, গত শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। এরপর দলের জ্যেষ্ঠ নেতারা তাকে এ আসন থেকেই নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি চূড়ান্ত হওয়ার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে দলীয় সূত্র আরও জানায়, ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

আপডেট সময় ০১:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫