ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

এনসিপি থেকে পদত্যাগ করলেন নীলিমা দোলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা। শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগের ব্যাখ্যায় নীলিমা দোলা লেখেন, এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থী রাজনীতির নতুন কোনো পথ তৈরি করা সম্ভব নয়। তিনি বলেন, দলটির সঙ্গে যুক্ত ছিলেন এই বিশ্বাসে যে জুলাই-পরবর্তী সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করবে। তবে সাম্প্রতিক সময়ে দলটির নেওয়া একাধিক সিদ্ধান্তে তিনি নিশ্চিত হয়েছেন, এনসিপি ক্রমশ ডানপন্থী রাজনৈতিক ধারায় ঢুকে পড়ছে এবং সেই রাজনীতিকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

নিজের পোস্টে এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনকেন্দ্রিক জোট নিয়েও তীব্র সমালোচনা করেন দোলা। তিনি লেখেন, এই জোট কোনো কৌশলগত জোট নয়। যদি তা হতো, তাহলে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর পদত্যাগ ঘটত না। তাঁর অভিযোগ, দলের নেতাকর্মীদের চোখে ধুলো দিয়ে এই জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নামে চরম প্রতারণা চালানো হয়েছে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নীলিমা দোলা লেখেন, ওই আন্দোলনের জনতার কাছে এনসিপির বড় দায় রয়েছে। অভ্যুত্থানের পর জনগণ যে বিশ্বাস ও আস্থা এনসিপির ওপর রেখেছিল, তা গত কয়েক মাসে ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি মনে করেন, আসন্ন কঠিন সময়ে জনগণ এনসিপিকে এর উপযুক্ত জবাব দেবে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, হাজারো জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এনসিপি রাজনীতিতে এসেছিল। কিন্তু ধর্মীয় রাজনীতিকে সামনে এনে রাজনৈতিক খেলায় নামার জন্য শহীদেরা জীবন দেননি। তিনি জোর দিয়ে বলেন, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে কোনো ধর্মীয় বিপ্লব বা ধর্মভিত্তিক অভ্যুত্থান হয়নি।

পদত্যাগী এই নেত্রী লেখেন, এনসিপি থেকে তাঁর মতো মানুষের বিদায় প্রমাণ করে—বাংলাদেশে এনসিপির বাইরেও জুলাইয়ের আরেকটি পক্ষশক্তি রয়েছে। যারা বাংলার জনতা ও জমিনকে চেনে এবং সেই শক্তির ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নতুন কথা/এএস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

এনসিপি থেকে পদত্যাগ করলেন নীলিমা দোলা

আপডেট সময় ০৯:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬