ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

নারীদের নিরাপদ ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নারী ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা এবং অধিকার সুরক্ষা অপরিহার্য।

বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়ের বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার, এর মধ্যে নারী ও মেয়েদের অধিকার বিশেষভাবে অন্তর্ভুক্ত। বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বৈষম্য বা সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচনকে ঘিরে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির আশঙ্কা প্রকাশ করেছে, বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে উদ্বেগ রয়েছে। রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীসহ জনজীবনে সক্রিয় নারীরা সাইবার বুলিং, ডিপফেক প্রযুক্তি ব্যবহার, পরিকল্পিত হয়রানি এবং ছবি বিকৃত করে অপব্যবহারসহ নানা ধরনের ডিজিটাল নির্যাতনের ঘটনার কথা জানাচ্ছেন।

জাতিসংঘ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করে নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে নারীদের নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকেও কারিগরি ও নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য, প্রতিশোধের আশঙ্কা বা অনলাইন হয়রানি ছাড়া স্বাধীনভাবে ভোট দিতে ও প্রার্থী হতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রাজনৈতিক নেতা, দল ও সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি বা হয়রানি যেন না ঘটে।

জাতিসংঘের মতে, নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা ও সক্রিয় অংশগ্রহণ একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য শর্ত। সংস্থাটি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা, নাগরিক অধিকার ও সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে। একই সঙ্গে সবার নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের পাশে থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

নারীদের নিরাপদ ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

আপডেট সময় ০২:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬