ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী ভোটে বড় অগ্রগতি: ৪ লাখের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে গুঞ্জন ও ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন বুবলী: ‘স্পর্শকাতর বিষয়ে বলার জন্য সময় ও পরিবেশ দরকার’ ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তারেক রহমান রাজধানীজুড়ে নির্বাচনি আইন লঙ্ঘন: অলিগলিতে সয়লাব নিষিদ্ধ পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নওবা তাহিয়া অতিরিক্ত চুল পড়ছে? ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে পেতে পারেন কার্যকর সমাধান বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত বাক্যবিনিময়: পেশাদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান কোয়াবের কন্যাসন্তানের জনক হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ গুপ্ত সংগঠনের লোকজন নতুন জালেম হিসেবে আবির্ভূত : তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান, জনসভা ঘিরে বিএনপির নেতাকর্মীদের ঢল

প্রবাসী ভোটে বড় অগ্রগতি: ৪ লাখের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের একটি বড় অংশ দেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, এখন পর্যন্ত ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

শুক্রবার প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীদের ভোটগ্রহণে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পরিচালিত কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সালীম আহমাদ খান জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন প্রবাসী ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ৪ লাখ ৪৯ হাজার ৬ জন ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে তাদের ব্যালট জমা দিয়েছেন।

এদিকে, এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে বলে জানান তিনি।

প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও (আইসিপিভি) পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের ভেতরে নিবন্ধিত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৩ লাখ ২৪ হাজার ২ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আশা করছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও দেশের ভেতরের ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী ভোটে বড় অগ্রগতি: ৪ লাখের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রবাসী ভোটে বড় অগ্রগতি: ৪ লাখের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

আপডেট সময় ০৪:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬