ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

রাজকীয় সম্মাননার পূর্বে যুক্তরাজ্য নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ইউনূসের বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল। বুধবার লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চার দিনের সরকারি সফরে অধ্যাপক ইউনূস স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৫ মিনিটে লন্ডন পৌঁছান। সফর শুরু হওয়ার আগে গত ৪ জুন ঢাকায় এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক জানান, সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়াও, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ দেশটির উচ্চপদস্থ মন্ত্রী, রাজনীতিক ও প্রভাবশালী ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের সূচি রয়েছে বলে জানা গেছে।

বিশ্বশান্তি ও মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’-এর জন্য মনোনীত করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সমাজ, পরিবেশ ও মানবতার মধ্যে স্থায়িত্ব, শান্তি ও সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে তাঁর আজীবন অবদানের জন্যই এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে।

এই সফর শুধু কূটনৈতিকভাবে নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুনকথা/এএস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

রাজকীয় সম্মাননার পূর্বে যুক্তরাজ্য নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ইউনূসের বৈঠক

আপডেট সময় ১১:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫