ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য, উৎসবের নগরীতে রূপ নিল যশোর মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন ব্রিগেডিয়ার আযমী আজ খুলনা-যশোরে তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির বেলুচিস্তানে ৪০ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী, নজিরবিহীন দাবি সরকারের মিসাইল হাতে আকাশে শাকিব, ঈদে ‘প্রিন্স’ হয়ে ঝড় তুলতে আসছেন ঢালিউড কিং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বিশ্বকাপে খেলবে পাকিস্তান

রাতে চুল বেঁধে ঘুমানো-ভালো না ক্ষতিকর?

রাতে ঘুমাতে যাওয়ার আগে চুল কীভাবে রাখবেন- এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। কেউ শক্ত করে চুল বেঁধে ঘুমান, আবার কেউ পুরো খুলে রাখেন। চুলের যত্নে কোনটি ঠিক আর কোনটি ক্ষতিকর- সে বিষয়ে রূপবিশেষজ্ঞদের মতামত জানা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, রাতে চুল শক্ত করে বেঁধে ঘুমালে চুলের গোড়ায় অতিরিক্ত টান পড়ে। এর ফলে চুল দুর্বল হয়ে যায় এবং ঝরে পড়ার প্রবণতা বেড়ে যায়। দীর্ঘদিন এভাবে চুল বেঁধে ঘুমালে চুল ভাঙা ও পাতলা হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

তবে পুরো চুল খুলে রেখে ঘুমানোও সব সময় নিরাপদ নয়। ঘুমের সময় বালিশের সঙ্গে ঘষাঘষিতে চুলের ডগা ফেটে যেতে পারে, জট বাঁধতে পারে এবং চুল রুক্ষ হয়ে ওঠে।

কীভাবে ঘুমাবেন চুল?

চুলের স্বাস্থ্য ভালো রাখতে রাতে হালকা পনিটেল বা ঢিলেঢালা বেণী করে ঘুমানো সবচেয়ে ভালো। এতে চুলে চাপ কম পড়ে, ঘষাঘষি কম হয় এবং জট বাঁধার সম্ভাবনাও কমে।

আরও সুরক্ষার জন্য চাইলে স্যাটিন বা সিল্কের হেয়ার ক্যাপ ব্যবহার করতে পারেন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং ঘর্ষণজনিত ক্ষতি অনেকটাই কমে যায়। একই কারণে স্যাটিন বা সিল্কের বালিশের কভার ব্যবহার করাও উপকারী।

ঘুমানোর আগে বাড়তি যত্ন

ঘুমাতে যাওয়ার আগে চুলে অল্প করে হেয়ার সিরাম লাগাতে পারেন। এতে চুল নরম ও উজ্জ্বল থাকে। ঘরোয়া উপায় হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করাও ভালো। এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি- ভেজা চুল নিয়ে কখনোই ঘুমাতে যাওয়া উচিত নয়। এতে চুলের গোড়া দুর্বল হয় এবং চুল ঝরার পরিমাণ বাড়তে পারে।

পরামর্শ

* শক্ত করে চুল বেঁধে ঘুমাবেন না
* পুরো খুলে রাখার বদলে ঢিলেঢালা বেণী বা পনিটেল করুন
* স্যাটিন হেয়ার ক্যাপ বা বালিশের কভার ব্যবহার করুন
* ভেজা চুল শুকিয়ে নিয়ে ঘুমান

সঠিক অভ্যাস গড়ে তুললে রাতের ঘুমেই চুল পাবে প্রয়োজনীয় সুরক্ষা- ভোরে উঠেও থাকবে সুন্দর ও স্বাস্থ্যবান।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে

রাতে চুল বেঁধে ঘুমানো-ভালো না ক্ষতিকর?

আপডেট সময় ০৫:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬