ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ থেকে ১৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে।

নিহতদের মধ্যে রয়েছেন যশোর সদর উপজেলার মধুগ্রামের বাসিন্দা জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মো. জালাল (৬৫), চিকিৎসক আব্দুল হালিম (৫৫) এবং বাসের সহকারী সরকারি হাসিব (৩২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হামদান এক্সপ্রেসের একটি নৈশকোচ যশোরের নোয়াপাড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। একই দিকে যাচ্ছিল মালবোঝাই একটি মিনিট্রাক। এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২-এর মাঝামাঝি লন্ডন স্কুলের সামনে পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি চলন্ত ট্রাকের পেছনের বাঁ পাশের অংশে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার ধাক্কায় বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝের সড়কদ্বীপের রেলিংয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান যাত্রী জিল্লুর রহমান ও মো. জালাল।

পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিকিৎসক আব্দুল হালিম এবং বাসের সহকারী হাসিব।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানিয়েছেন, দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

নতুনকথা/এএস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

আপডেট সময় ০১:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫