ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চোরাই মোবাইলের আইএমইআই বদলে বিক্রি, চক্রের মূলহোতা গ্রেপ্তার

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো সাইবার অপরাধীদের কাছে বিক্রি করছিল একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইএমইআই পরিবর্তনে ব্যবহৃত বিশেষ সফটওয়্যার, ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির সাইবার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

তিনি জানান, সম্প্রতি প্রতিদিন বিপুলসংখ্যক মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের তথ্য পুলিশের নজরে আসে, যা অত্যন্ত সন্দেহজনক বলে মনে হয়। বিষয়টি যাচাই করতে গিয়ে শনিবার সন্ধ্যায় গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গুলিস্তান পাতাল মার্কেটের একটি দোকান থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডিসি নাসের আরও জানান, অভিযানে আইএমইআই কেটে ফেলা পাঁচটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আইএমইআই পরিবর্তনের উদ্দেশ্যে দোকানে জমা রাখা আরও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তদন্তে দুটি বিশেষ সফটওয়্যারের সন্ধান পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে ডাটা কেবলের সাহায্যে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করা সম্ভব। এই প্রযুক্তির অপব্যবহার মোবাইল ফোন–সংক্রান্ত অপরাধকে নতুন ও উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আইএমইআই পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ওই দোকানের একজন কর্মচারী এবং দোকানেই বসে নিয়মিত এই অবৈধ কার্যক্রম পরিচালনা করতেন।

ডিবির পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাথমিক তদন্তে গুলিস্তান এলাকায় আরও ৮ থেকে ১০টি দোকানে একই ধরনের অপরাধমূলক কার্যক্রম চালানোর তথ্য পাওয়া গেছে। এসব দোকানের বিরুদ্ধে শিগগিরই ব্যাপক অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ডিবি সাইবার ক্রাইম ইউনিট জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মোবাইল ব্যবহারকারীদের স্বার্থ রক্ষায় চোরাই মোবাইল ও আইএমইআই পরিবর্তন চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মোবাইল ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের এ ধরনের অপরাধ থেকে দূরে থাকার এবং সন্দেহজনক তথ্য পেলে পুলিশকে জানাতে আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

চোরাই মোবাইলের আইএমইআই বদলে বিক্রি, চক্রের মূলহোতা গ্রেপ্তার

আপডেট সময় ০১:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬