ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যুদ্ধ কতদিন চলবে, তা নিয়ে আমরা ভাবছি না: ইরানি জেনারেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন এক শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তা। ইরানের সামরিক নেতৃত্বের দাবি, যুদ্ধের সময়কাল নয়; বরং নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়াই এখন তাদের মূল অগ্রাধিকার।

ইরানের সেনাবাহিনীর অধীনস্থ খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এর ডেপুটি কমান্ডার কিওমার্স হায়দারি বুধবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে তেহরানের কোনো দুশ্চিন্তা নেই।

জেনারেল হায়দারি বলেন, “যুদ্ধ কতদিন চলবে, তা নিয়ে আমরা ভাবছি না। কারণ টানা আট বছর ধরে যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের আছে।” তিনি ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরান-ইরাক যুদ্ধ এর অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। তার ভাষ্য, বর্তমানে যে সংঘাত চলছে, সেটিও ইরান শেষ পর্যন্ত চালিয়ে যাবে এবং যতদিন পর্যন্ত লক্ষ্য অর্জিত না হবে ও যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দেওয়া না যাবে, ততদিন এই লড়াই অব্যাহত থাকবে।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ হয়। তবে কোনো ধরনের সমঝোতা ছাড়াই আলোচনার সমাপ্তি ঘটে। সংলাপ ভেস্তে যাওয়ার পরদিনই ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ নামে অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান চালু করে।

বর্তমানে টানা ছয় দিন ধরে ইরানের বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলছে। এ পর্যন্ত এই যুদ্ধে প্রায় এক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

যুদ্ধ কতদিন চলবে, তা নিয়ে আমরা ভাবছি না: ইরানি জেনারেল

আপডেট সময় ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬