ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর চিকিৎসকরা বিদেশে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (১৪ মার্চ) তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তার সঙ্গে যাবেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দল-এর সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। শুক্রবার (১৩ মার্চ) তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, পরীক্ষার ফলাফল সন্তোষজনক এসেছে এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করানো হলে জটিলতার ইঙ্গিত পাওয়া যায়। এরপর জরুরি ভিত্তিতে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

শুক্রবার দুই দফায় তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত এই জ্যেষ্ঠ বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখতে যান এবং চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য

আপডেট সময় ১২:৫৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬