ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সৌদিতে মিসাইল হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু, শোক ময়মনসিংহে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। কয়েকদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মামুন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা এবং শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিবার।

পরিবার ও স্বজনদের তথ্য অনুযায়ী, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে আকস্মিক মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হন মামুন। পরে তাকে দ্রুত স্থানীয় ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতাল-এ ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে।

নিহতের মামাতো ভাই শাওন মড়ল জানান, বিস্ফোরণের পর থেকেই মামুন সংকটাপন্ন অবস্থায় ছিলেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি এক ছেলে সন্তানের জনক।

উল্লেখ্য, একই হামলায় কিশোরগঞ্জ জেলার বাচ্চু মিয়া ও টাঙ্গাইল জেলার মোশাররফ হোসেন নিহত হন। এছাড়াও মামুনসহ আরও কয়েকজন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন।

এদিকে, পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

সৌদিতে মিসাইল হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু, শোক ময়মনসিংহে

আপডেট সময় ১১:০০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬