ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে ভাসমান সেতু ধসে ট্র্যাজেডি, ভাই-বোনসহ প্রাণ গেল ৫ শিশুর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর নামাজ, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাজধানী তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত, চলছে ধারাবাহিক পাঁচ জামাত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত সৌদিতে হামলায় নিহত প্রবাসী মোশাররফের মরদেহ দেশে, শোকাহত স্বজনরা চাঁদ দেখার অপেক্ষায় দেশ, ঘরমুখো মানুষের ঢল আর বাজারে শেষ মুহূর্তের ব্যস্ততা যেভাবে বিশ্বসেরা পেসারে পরিণত হয়েছেন তাসকিন-মুস্তাফিজরা!

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি ঈদের তাৎপর্য তুলে ধরে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনা ও আত্মসংযমের পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসের শিক্ষা তুলে ধরে বলেন, এই মাস আমাদের সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির দীক্ষা দেয়। রোজার এই অনুশীলন মানুষকে আত্মনিয়ন্ত্রণে অভ্যস্ত করে এবং অন্যের কষ্ট অনুধাবনের মানসিকতা গড়ে তোলে। ফলে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার চেতনা আরও দৃঢ় হয়।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।

প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের এই আনন্দঘন দিনে আমরা যেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি- এটাই হোক আমাদের অঙ্গীকার।

বাণীর শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, ঈদের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামালপুরে ভাসমান সেতু ধসে ট্র্যাজেডি, ভাই-বোনসহ প্রাণ গেল ৫ শিশুর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬