ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই ‘শুটার’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলিও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, পল্লবী থানার যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নেওয়া শুটারদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে আজ র‍্যাব-৪ এর সদরদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম ক্রয়-বিক্রয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১২ নম্বরের বি-ব্লকে অবস্থিত ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এ সময় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। তবে দ্রুতগতিতে না চালানোয় চালককে লক্ষ্য করে গুলি চালানো হয়, এতে তিনি কোমরে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত পরিচয়ের আরও সাত থেকে আটজনকে অভিযুক্ত করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬