ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আনন্দঘন শীতকালীন বনভোজন

ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারের সকল ব্যবসায়ীর অংশগ্রহণে এক আনন্দঘন শীতকালীন বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতেই এই আয়োজন করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামনগর বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম শামীম আহমেদ। দোয়ায় দেশ, জাতি এবং ব্যবসায়ী সমাজের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পাথালিয়া ইউনিয়নের সদস্য (মেম্বার) ফারুক হোসেন সফিক।

বনভোজনের প্রধান আয়োজক ছিলেন ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান তৌফিক ও সাধারণ সম্পাদক হোসাইন তালুকদার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ জাকসু নেতৃবৃন্দ, ইসলামনগর বাজার কমিটির সর্বপ্রথম সভাপতি আব্দুল বাতেন, স্থানীয় বিএনপি নেতা সায়েদুর রহমান পান্নু এবং বাজার কমিটির সকল সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামনগর বাজার কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয়; এটি ব্যবসায়ীদের পারস্পরিক আস্থা, ঐক্য ও পারিবারিক বন্ধনের প্রতীক। এ ধরনের সামাজিক আয়োজন ব্যবসায়ী সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করে।

আলোচনা ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলতাফ হোসেন। শেষে অংশগ্রহণকারী সকল ব্যবসায়ীর সম্মানে নৈশভোজ পরিবেশনের মধ্য দিয়ে শীতকালীন বনভোজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

নতুন কথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আনন্দঘন শীতকালীন বনভোজন

আপডেট সময় ০৯:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫