ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টেডিয়ামে ঢুকতে বাধা, বাতিল ভারতের সংবাদ সম্মেলন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে ভারতীয় ফুটবল দল। কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রবেশ করতে না পেরে বাতিল করতে হয়েছে দলের নির্ধারিত সংবাদ সম্মেলন।

আগামী ৩১ মার্চ হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন ছিল। তবে নির্ধারিত সময়ে ভেন্যুতে পৌঁছেও কোচ খালিদ জামিল ও কয়েকজন ফুটবলার প্রবেশ করতে পারেননি। ফলে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) স্টেডিয়ামের জন্য নির্ধারিত নিরাপত্তা জামানতের অর্থ পরিশোধ না করায় এই জটিলতা তৈরি হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) এক মুখপাত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার সময় কোচ খালিদ জামিলের সঙ্গে ফুটবলার আশিক কুরুনিয়ান, সাহাল আবদুল সামাদ ও বিজয় বর্গিস স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। কিন্তু গ্রেটার কোচি ডেভেলপমেন্ট অথরিটির (জিসিডিএ) নিরাপত্তাকর্মীরা তাদের প্রবেশের অনুমতি দেননি। দীর্ঘ সময় অপেক্ষার পর বাধ্য হয়ে ভেন্যু ত্যাগ করেন তারা।

এই ঘটনায় আসন্ন ভারত-হংকং ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়। তবে এক বিবৃতিতে এআইএফএফ জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি আয়োজনের ব্যাপারে তারা আশাবাদী। সংস্থাটি জানিয়েছে, কেএফএ দ্রুত রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

উল্লেখ্য, এই ধরনের ঘটনা নতুন নয়। গত ফেব্রুয়ারিতেও একই স্টেডিয়ামে নিরাপত্তা ডিপোজিট সংক্রান্ত জটিলতায় আইএসএল ক্লাব কেরালা ব্লাস্টার্সের খেলোয়াড় ও কর্মকর্তারা প্রবেশে বাধার মুখে পড়েছিলেন। স্টেডিয়ামের মালিক জিসিডিএ এবং আয়োজক কেএফএর মধ্যে সমন্বয়হীনতার কারণে বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

স্টেডিয়ামে ঢুকতে বাধা, বাতিল ভারতের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০১:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬