ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। প্রায় তিন মাসের বিরতি শেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নেমেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী পাকিস্তান।

বুধবার (১১ মার্চ) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টা ১৫ মিনিটে। এই ম্যাচের মধ্য দিয়ে ৯৯ দিনের বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। সর্বশেষ গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেছিল টাইগাররা।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে র‍্যাংকিংয়ের সেরা আট দলের মধ্যে থাকতে হবে। এছাড়া স্বাগতিক তিন দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি বিশ্বকাপে খেলবে। দক্ষিণ আফ্রিকা যদি র‍্যাংকিংয়ের সেরা আটের মধ্যে থাকে, সেক্ষেত্রে সরাসরি সুযোগ পাবে সেরা নয়টি দল। বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। তাই গুরুত্বপূর্ণ এই সিরিজে ভালো ফল করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।

ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আগামী বিশ্বকাপকে সামনে রেখে দলকে ভালো ব্যাটিং উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে দল।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে পাকিস্তান দলেও রয়েছে বেশ কিছু নতুন মুখ। ২০০৮ সালের পর প্রথমবারের মতো এক ম্যাচে চারজন ক্রিকেটারকে অভিষেক করিয়েছে সফরকারীরা।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।

দুই দলের ওয়ানডে লড়াইয়ের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে পাকিস্তানই। এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টিতে, আর পাকিস্তান জয় পেয়েছে ৩৪ ম্যাচে। বাংলাদেশের পাঁচ জয়ের চারটিই এসেছে ২০১৫ সালে।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে আছেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তানের একাদশে রয়েছেন- সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও আবরার আহমেদ।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট সময় ০২:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬