ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

ঝিনাইদহে মানসিকভাবে অসুস্থ ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার শংকরপুর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মানসিক ভারসাম্যহীন এক সন্তানের কোপে প্রাণ হারিয়েছেন তার বৃদ্ধ পিতা। নিহত কৃষক শাহাদত হোসেন (৬৩) ছিলেন গ্রামের একজন সাদাসিধে মানুষ, কৃষিকাজেই যাঁর জীবন কেটেছে। সোমবার (১৬ জুন) সকালে নিজ মাঠেই নিজের ছেলের হাতে খুন হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শাহাদত হোসেন তার ছেলে ফয়সাল হোসেন (২২) কে সঙ্গে নিয়ে যান মাঠে মরিচ ক্ষেতে কাজ করতে। সেখানে হঠাৎ করেই ফয়সাল কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই শাহাদত হোসেনের মৃত্যু হয়। এরপর ফয়সাল বাড়িতে ফিরে গিয়ে মাকে জানায় পুরো ঘটনা।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে মাঠে পড়ে থাকা শাহাদতের নিথর দেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে অবহিত করেন।

নিহতের স্বজনদের ভাষ্যমতে, ফয়সাল দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। দুই বছর আগে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসাও করানো হয়। কিছুদিন আগেই তিনি বাড়ি ফেরেন। ফেরার পরও পারিবারিক সহিংসতায় জড়িয়ে পড়েন তিনি; এমনকি মাকেও একাধিকবার মারধর করেন বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফয়সাল হোসেনকে আটক করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক, আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মানসিক রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সমাজ সচেতন ব্যক্তিরা।

নতুন কথা/এএস

জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

ঝিনাইদহে মানসিকভাবে অসুস্থ ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৮:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫