ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

‘সপ্তাহে একটি বই পড়ি’: যশোরে নতুন কার্যালয় ও সাহিত্য পাঠচক্রের সূচনা

যশোরে বইপাঠ চর্চার সুদৃঢ় এক নাম ‘সপ্তাহে একটি বই পড়ি’। পাঠাভ্যাস গড়ে তোলার এ সংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন ও সাহিত্য পাঠচক্র ২০২৫-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর শহরের ৭, স্টেডিয়াম গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাহজাহান কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজটির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার কুন্ডু, প্রভাষক আজিজুর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর, রূপালী ব্যাংক পিএলসি যশোর কর্পোরেট শাখার এজিএম শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক বাজার শাখার ম্যানেজার সেলিম রেজা, জেলা তথ্য কর্মকর্তা সাঈদ-উর-রহমান এলিন, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ হাসান, কবি ও অনুগল্পকার মামুন আজাদ এবং উদ্যোক্তা শাহেদ চৌধুরী।

অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন পাঠচক্রবন্ধু লিমা খাতুন ও মুরাদ হোসেন।
স্বাগত বক্তব্য দেন ‘উচ্চতর অধ্যয়ন সভা’র পরিচালক অভিজিৎ কুমার তরফদার। এরপর শিল্পী মুস্তাহিদ হাসান শাকিলের কণ্ঠে উদ্বোধনী সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম।

নতুন সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সাহিত্য পাঠচক্র ২০২৫-এর রেজিস্ট্রেশন কার্ড, সাপ্তাহিক পাঠ্যবই, স্মারক নোটপ্যাড ও কলম। প্রাক্তন সদস্যদের অভিজ্ঞতা বিনিময় পর্বে বক্তব্য রাখেন হরিদাস বিশ্বাস ও নুরুন্নবী। নতুন সদস্যদের অনুভূতি প্রকাশ পর্বে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস ইলা, আফরিন নূর ও আবু তাহের।

সংস্কৃতি পর্বে পাঠচক্রের সদস্যদের পরিবেশনায় ছিল কবিতা, সংগীত ও রুবাই আবৃত্তি। কবি মামুন আজাদ পাঠ করেন তাঁর লেখা রুবাই।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বই পড়ার এই আন্দোলন সময়ের দাবি। মনন ও মূল্যবোধ তৈরির এমন উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দেওয়া দরকার।

সমাপনী বক্তব্যে মো: শাহজাহান কবীর বলেন, আমরা বিশ্বাস করি- পাঠই শক্তি, পাঠই মুক্তি। এই সংগঠন কেবল বই পড়েই থেমে থাকে না, বরং পড়ায় এবং অন্যকে পড়তে অনুপ্রাণিত করে।

‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনটি ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর যশোরে যাত্রা শুরু করে। পরদিন ১ অক্টোবর থেকে শুরু হয় তাদের প্রথম একবছর মেয়াদি পাঠচক্র। এর ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে পাঠচক্র ২০২২ ও ২০২৪।

এছাড়াও সংগঠনটি দেশের প্রথম শিশু-কিশোর পাঠচক্র ‘অধ্যয়ন সভা’, ‘বইয়ের বন্ধু’, ‘গ্রামের শিশুদের বই উপহার’, ‘উচ্চতর অধ্যয়ন সভা’, ‘জনপাঠাভ্যাস উদ্যোগ’ ইত্যাদি কর্মসূচি চালু করেছে।

সংগঠনের প্রত্যেক সদস্য কেবল নিজের জন্যই বই পড়েন না- অন্যকেও পাঠে আগ্রহী করতে এগিয়ে আসেন। পাঠকেন্দ্রিক এই মননশীল সমাজ গড়ার স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে ‘সপ্তাহে একটি বই পড়ি’ পরিবার।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

‘সপ্তাহে একটি বই পড়ি’: যশোরে নতুন কার্যালয় ও সাহিত্য পাঠচক্রের সূচনা

আপডেট সময় ১০:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫