ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

জিতলে আইনশৃঙ্খলা উন্নয়নই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে : তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণ যাতে নিরাপদে বসবাস করতে পারে এবং রাষ্ট্রে আস্থার পরিবেশ ফিরে আসে, সেটিই হবে সম্ভাব্য সরকারের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট দেন তিনি। ভোটদান শেষে সকাল ৯টা ৫০ মিনিটে কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করে তারেক রহমান বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

দেশের বিভিন্ন এলাকায় আগের রাতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ তুলে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, যা তার কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে। একই সঙ্গে ভোটার ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, দিনভর ভোটকেন্দ্রে উপস্থিত থেকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে।

নির্বাচনে জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, আমি ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী। তিনি পুনর্ব্যক্ত করেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই হবে প্রথম অগ্রাধিকার।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গেও গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার গঠনের প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু করা হবে।

সবশেষে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়াই তাদের লক্ষ্য।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

জিতলে আইনশৃঙ্খলা উন্নয়নই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে : তারেক রহমান

আপডেট সময় ১১:১৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬