ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যুশূন্য ২৪ ঘণ্টা

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে স্বস্তির খবর হলো-এই সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১০টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। ফলে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ।

এ পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। তবে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এখন পর্যন্ত ১৩ দশমিক ০৫ শতাংশ এবং মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। করোনা সংক্রমণের সবচেয়ে ভয়াবহ সময় ছিল ২০২১ সালের আগস্ট মাস, যেখানে ৫ ও ১০ আগস্ট দিনে দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মানুষ মারা যান।

বিশ্বজুড়ে কোভিড-১৯ এখন অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশে মাঝে মাঝেই অল্পসংখ্যক নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ফলে বিশেষজ্ঞরা এখনও সচেতন থাকার পরামর্শ দিয়ে আসছেন।

স্বাস্থ্যবিধি মেনে চলা ও প্রয়োজন অনুযায়ী টিকা গ্রহণই হতে পারে করোনা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়- মনে করিয়ে দিচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যুশূন্য ২৪ ঘণ্টা

আপডেট সময় ০৩:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫