ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবির হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ

সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “ইকবাল বাহারকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা কিংবা তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি গোয়েন্দা বিভাগ। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, ইকবাল বাহার তার কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে অতিরিক্ত আইজিপি পদে রাজারবাগ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (T&I) বিভাগে বদলি হন। ২০১৯ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

এই ঘটনায় পুলিশ প্রশাসনের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সাবেক উচ্চপদস্থ একজন কর্মকর্তার হেফাজতে নেওয়ার ঘটনা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি ও আনুষ্ঠানিক বক্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে নজর রাখছে সুধী মহল।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবির হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ১০:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫