ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কোনো দলের নয়, ১৮ কোটি মানুষের সরকার গঠনে ভোট দিন : জামায়াত আমির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ করে দেশবাসীর প্রতি জনগণের সরকার প্রতিষ্ঠায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই ভোট যেন কোনো ব্যক্তি, পরিবার বা দলের জন্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের ভিত্তি হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (বালক শাখা) ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে দেশবাসীর মতো তিনিও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ২০১৪, ২০১৮ ও ২০২৪, এই তিনটি নির্বাচনের সময় আমি কারাগারে ছিলাম। ফলে ভোট দিতে পারিনি। আজ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়েছেন, বলেন তিনি।

তিনি আরও বলেন, এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হোক, এই দোয়া করি। শুধু আমি নই, এমন অসংখ্য তরুণ আছে যারা জীবনে একবারও ভোট দিতে পারেনি। তারা আজকের দিনের জন্য বহুদিন অপেক্ষা করেছে।

নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা জানিয়ে জামায়াত আমির বলেন, ভোট যেন সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হয়, এটাই আমাদের কামনা।

সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক, যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের সরকার হবে না, বরং হবে জনগণের সরকার। আমরা সেই প্রত্যাশা নিয়েই ভোট দিচ্ছি।

নির্বাচনে অনিয়ম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রথমে তিনি নিজের কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, এরপর সারাদেশের খবর নেবেন। ছোটখাটো বিষয় হলে আমরা উপেক্ষা করব। কিন্তু বড় কোনো অনিয়ম হলে তা মেনে নেওয়া হবে না। মানুষের ভোটের অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, এটাই আমাদের প্রধান লক্ষ্য, যোগ করেন তিনি।

ফলাফল মেনে নেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে যে ফল আসবে তা সব পক্ষকেই মেনে নিতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, বলেন তিনি।

দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন এবং নিজ নিজ ঘর থেকে বের হয়ে ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র গঠনের অংশীদার হন।

গতকাল বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের অর্থসহ আটকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একই ঘটনাকে বিভিন্ন গণমাধ্যম ভিন্নভাবে উপস্থাপন করছে। কেউ অপরাধ করলে, সে আমি হলেও তার বিরুদ্ধে থাকব। কিন্তু অপরাধ না থাকলে সেটিকে জোর করে অপরাধ বানানোও অপরাধ। সমাজে এ ধরনের অপপ্রচার বা ম্যালপ্র্যাকটিস রয়েছে, মন্তব্য করেন তিনি।

সবশেষে তিনি পুনর্ব্যক্ত করেন, জনগণের ভোটাধিকার রক্ষা করাই তার দলের প্রধান অগ্রাধিকার এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে বলেই তিনি আশাবাদী।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

কোনো দলের নয়, ১৮ কোটি মানুষের সরকার গঠনে ভোট দিন : জামায়াত আমির

আপডেট সময় ১০:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬